সুন্দরবনের পর্যটন কেন্দ্র প্লাবিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

মধ্য-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাগর উত্তাল রয়েছে। মোংলা বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। 

শনিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের চেয়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ কটকা ও কচিখালী পর্যটন কেন্দ্র। 

চলতি পূর্ণিমা ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। পানি বাড়লেও বনের বন্যপ্রাণীর সম্ভাব্য ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বনবিভাগ।

সুন্দরবনের পর্যটন কেন্দ্র প্লাবিত। ইমেজ- একাত্তর।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, শনিবার দুপুরে সুন্দরবনে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হয়েছে। দুই থেকে আড়াই ফুট পানিতে তলিয়েছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো সুন্দরবন। এসময় করমজল পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের চলাচল কিছুটা বিঘ্নিত হলেও তারা কিন্তু আরও বেশি উপভোগ করছেন।

বনের অভ্যন্তরে স্বাভাবিক জোয়ারের তুলনায় অনেক বেশি পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণী বনের বিভিন্ন জায়গার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে এখন পর্যন্ত বনের কোথাও কোনো প্রাণীর তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান এ কর্মকর্তা।

আরবিএস  
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর