কারের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম

বাগেরহাটে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী। এসময় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছে। 

শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক প্রাইভেটকার ফেলে পালিয়ে গেছেন।

নিহতরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার রাজ্জাক (৩৩) এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে মো. হারুন অর-রশীদ (৩৫)। এদের মধ্যে রাজ্জাক মোটরসাইকেল চালক এবং হারুন মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে পুলিশ জানায়।
 
পুলিশ জানায়, খুলনা থেকে মোংলা যাওয়ার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার রনসেন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজ্জাক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী রশীদকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে থানা পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

 

একাত্তর/জো
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর