কলারোয়ায় ইটভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০২:৩২ পিএম

সাতক্ষীরা কলারোয়ায় ইটভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে এর চালক নিহত ও এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে উপজেলার খাদ্য গুদাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক শাবুর আলী (৪০) যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত শ্রমিক ওবায়দুর রহমান (২৮) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কলারোয়া খাদ্য গুদাম মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙ্গার গাড়িটি উল্টে যায়। এতে গাড়িটির চালক শাবুর গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা শ্রমিক ওবায়দুর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যন্ত্রযানটি জব্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর