ঝিনাইদহে দুইজনকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ‘চোরাচালানের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের’ জেরে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের পলিয়াটি পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান।

নিহতরা হলেন- শামসুল মণ্ডলের ছেলে শামীম মণ্ডল (৩৫) ও নয়ন মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৪৭)। তারা সম্পর্কে চাচা ভাতিজা। তাদের বাড়ি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দিন ধরেই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে বিকেলে শামিম মন্ডল, তার বাবা সামসুল মন্ডল (৬৫) ও মিন্টু একত্রে তরিকুলের কাছে যায়। এসময় বিতণ্ডার এক পর্যায়ে তরিকুল ওই তিনজনকে গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই শামিম ও মিন্টুর মৃত্যু হয়। শামিমের বাবা সামছুল মন্ডল গুলিবিদ্ধ অবস্থায় মহেশপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল ইসলাম মৃধা বলেন, চোরাচালানের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে শামীম ও মন্টুর সঙ্গে প্রতিপক্ষ তরিকুল ইসলাম ও তার পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে আগেও তাদের মধ্যে মারামারি হয়েছে। থানায় পাল্টাপাল্টি মামলাও রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হতাহত ও হামলাকারী সবাই স্বর্ণ চোরাকারবারি। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই গুলি ও হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তরিকুল ইসলাম পলাতক।

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর