ভারতীয় জলসীমা থেকে ২৭ জেলে উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০২ পিএম

ভারতীয় জলসীমা থেকে দেশটির কোস্টগার্ড বাংলাদেশের একটি ভাসমান মাছ ধরার নৌকাসহ ২৭ জেলেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের উদ্ধারের পর দুই পক্ষের আলোচনা শেষে বাংলাদেশের কোস্টগার্ডে কাছ হস্তান্তর করা হয়েছে। এরপর শুক্রবার মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে কোস্টগার্ডের সদস্যরা ওই জেলেদের নৌকার মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।

শুক্রবার কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের কুতুবদিয়া থেকে এক এপ্রিল এফবি সাগর-২ নামে একটি মাছ ধরার নৌকা নিয়ে ২৭ জন জেলে সমুদ্রে মাছ ধরতে যায়। চার এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। স্রোতে ভাসতে ভাসতে জেলেরা ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ভারতীয় কোস্টগার্ড বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে। 

মুনিফ তকি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা রেখায় ভারতীয় কোস্টগার্ড সদস্যরা নৌকাসহ ২৭ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করে। শুক্রবার ভোরে বাগেরহাটের মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে নৌকাসহ ওই জেলেদের তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর