বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নারীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম

বাগেরহাটে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো- একই উপজেলার কাহালপুর গ্রামের আকরাম শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ মোল্লা (১৮), নাসিম মোল্লা (১৯) এবং কমির শেখ (২২)।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম জানান, ওই নারী স্বামী-সন্তানসহ বিয়েবাড়ি গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ওই বিয়েবাড়ির কয়েকজন তরুণ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আলাদা মোটরসাইকেলে নিয়ে রওনা হয়। স্বামীকে রেখে তারা ওই নারীকে নিয়ে মোটরসাইকেলে আগে চলে আসে। পরে ঘাটবিলা এলাকায় দলবেঁধে ধর্ষণ করে। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করে। পরে ধাওয়া করে আরো একজনকে আটক করা হয়। আট জনের নামে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশে নির্জন পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে পিটিয়ে হত্যা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর