আম পাকতে না দিয়ে আম-ছালা সব হারলো দুই ব্যবসায়ী

আপডেট : ০৭ মে ২০২৪, ১২:২১ পিএম

সাতক্ষীয়ায় গাছ থেকে অপরিপক্ক আম পেড়ে দুটি ট্রাকে করে ঢাকায় বিক্রির জন্য নেওয়ার সময় দুই ব্যবসায়ীর ভান্ডারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় ২০ টন আম ধ্বংস, দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা এবং আমের ৮৩২টি ক্যারেট ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। বাদ যান নাই ট্রাক চালকও। একজন জরিমানা করা হয়েছে দুই হাজার টাকা করে। সব মিলিয়ে অপরিপক্ক আম পেড়ে আম-ছালা সব হারিয়েছন তারা।

সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, গোয়েন্দা তথ্যে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী ইউসুফ আলী ও কাটিয়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের  গুদামে অভিযান চালানো হয়। এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার সময় দুই ট্রাক ভর্তি ২০ টন আম জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এক ট্রাক চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তবে আরেক চালক পালিয়ে গেছেন। 

জব্দ ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ এবং ২০ টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে। 

কোন আম কখন পাকে

  • আমের নাম - কেনার সঠিক সময় - যে জেলায় জন্মে
  • গোবিন্দভোগ - ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত - সাতক্ষীরা
  • গোপালভোগ - ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও সাতক্ষীরা 
  • রানিপছন্দ - ১ থেকে ১৫ জুনের মধ্যে - চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী 
  • ক্ষীরসাপাতি - ৭ থেকে ৩০ জুন পর্যন্ত - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
  • নাক ফজলি - ৮ থেকে ২৫ জুন- চাঁপাইনবাবগঞ্জ 
  • বোগলাগুটি - ১২ জুন থেকে ৭ জুলাই- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর 
  • বারি আম-২ (লক্ষ্মণভোগ) - ১৫ জুন থেকে ১৫ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর 
  • বোম্বাই - ১২ জুন থেকে ৫ জুলাই - মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ
  • ল্যাংড়া - ১৫ জুন থেকে ১৫ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও সাতক্ষীরা 
  • তোতাপুরি - ১৫ জুন থেকে ১০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর 
  • হাঁড়িভাঙা - ২০ জুন থেকে ৫ আগস্ট - রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা 
  • আম্রপালি - ২৮ জুন থেকে ২৫ জুলাই -  সমগ্র বাংলাদেশ
  • সূর্যপুরী - ১ জুলাই থেকে ২০ জুলাই - বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
  • সুরমা ফজলি - ৩০ জুন থেকে ৩০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
  • ফজলি - ৫ জুলাই থেকে ১৫ আগস্ট - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরা
  • বারি-৪ - ৭ জুলাই থেকে ২০ জুলাই : (রাজশাহী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহ) -চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী 
  • মল্লিকা-  ৭ জুলাই থেকে ৫ আগস্ট - রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ
  • মোহনভোগ - ৮ জুলাই থেকে ৩০ জুলাই - চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর
  • আশ্বিনা - ২০ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ 
  • গৌরমতি -২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জ
  • চৌষা - ১০ জুলাই থেকে ১০ আগস্ট
একাত্তর/এসি
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর