রাঙ্গাবালীর নৌপথে বেড়েছে যাত্রীর চাপ, নিরাপত্তায় তৎপর নৌবাহিনী

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম

ঈদযাত্রায় যাত্রী চাপ বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে আজ বৃহস্পতিবারও রয়েছে উপচে পড়া ভিড়। 

যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘাটগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের সদস্যরা। 

অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, যাত্রী হয়রানি কিংবা মলম পার্টির প্রতারণা ঠেকাতে ঘাট এলাকায় নিয়মিত মনিটরিং করছেন তারা । বিশেষ নজর দেয়া হচ্ছে লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন যেন না হয়-সে বিষয়ে।

ঈদের আগে ও পরে কয়েকদিন এভাবেই যাত্রীচাপ থাকবে। এজন্য ঘাটগুলোকে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায়।

নদীভিত্তিক যোগাযোগ নির্ভর এই উপজেলায় ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

শুধু ঈদের আগের যাত্রা নয়, ঈদের পরে ঘরমুখো মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী। 

আরবিএস
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর