জামিন পেলেন বিএনপি নেতা টিএস আইয়ূব

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম

চার মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।

শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। জামিনের পর দলীয় নেতাকর্মীরা তাকে কারা ফটকে শুভেচ্ছা জানান।

জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকা অবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিবসে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও আওয়ামী লীগ সরকারের সাজানো আদালতের বিচারক তাকে জামিন দিতে অস্বীকৃতি জানান।

সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানীর পর বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

একাত্তর/আরএ
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর