উত্তাল সাগর, সুন্দরবনে আশ্রয় নিয়েছে শত শত ফিশিংবোট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই উত্তাল বঙ্গোপসাগর। এ অবস্থায় শনিবার উপকূলীয় বাগেরহাটের শরণখোলাসহ অন্য এলাকার এক হাজারের বেশি জেলে তাদের ফিশিং বোটসহ আশ্রয় নিয়েছে সুন্দরবনে।

সুন্দরবনের আলোরকোল, শ্যালা, নারকেলবাড়িয়া, কচিখালীসহ বনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন জেলেরা।

সরেজমিনে উপকূলীয় পাথরঘাটা, মহিপুর, নিদ্রাছখিনা ও শরখোলার মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন ঘাটে শতাধিক ফিশিং ট্রলারের সহস্রাধিক জেলেকে আশ্রয় নিতে দেখা গেছে।

গত ২০ মে থেকে সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ২৩ জুলাই। নিষেধাজ্ঞা শেষ হতেই হানা দেয় দুর্যোগ। সে সময়ে সাগরে রওনা হয়েও উত্তাল ঢেউয়ে জাল ফেলতে পারেননি জেলেরা। শূন্য ট্রলার নিয়ে ঘাটে ফিরতে হয় তাদের। ইলিশ না পাওয়ায় প্রথম ট্রিপেই লাখ লাখ টাকা লোকসানে পড়তে হয় ট্রলার মালিক ও আড়তদারদের। দেড় মাসের মাথায় আবারো দুর্যোগ হানা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

উপকূলীয় জেলে-মহাজনদের দাবি, ৬৫ দিনের অবরোধে (নিষেধাজ্ঞা) মৎস্য সম্পদ উন্নয়নে তেমন কোনো সুফল হচ্ছে না। নিষিদ্ধ করা সময়ে ইলিশের ভরা মৌসুম থাকে। এসময় মাছ ধরা বন্ধ থাকায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় জেলেরা। অথচ নিষেধাজ্ঞা অমান্য করে ভিনদেশি জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরে নিয়ে যায়। তাছাড়া মৌসুমের বেশিরভাগ সময় নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগর থাকে উত্তাল। ঠিকমতো জাল ফেলা সম্ভব হয়না তখন।

শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মো. দেলোয়ার ফরাজি ও মো. কবির হাওলাদার জানান, পাঁচ মাসের ইলিশ মৌসুমের তিন মাসই থাকে অবরোধ (নিষেধাজ্ঞা)। বাকি সময় দফায় দফায় দুর্যোগে সাগর উত্তাল থাকায় ঠিকমতো জাল ফেলা যায় না। ফলে লোকসানের ঘানি টানতে টানতে পথে বসতে হচ্ছে মহাজন-আড়তদারদের। ভরা মৌসুমে ৬৫ দিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তারা।

শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, এখন ইলিশ মৌসুম প্রায় শেষের পথে, এমন সময় দুর্যোগ তাদের জন্য ‘খাড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। নিম্নচাপের কারণে সাগর খুবই ভয়ঙ্কর রূপধারণ করেছে। পাঁচ দিন ধরে সমস্ত ট্রলার ঘাটে অবস্থান করছে। মাছ ধরতে না পারায় এবার খরচ ওঠেনি কোনো মহাজনের।

৬৫ দিনের নিষেধাজ্ঞা মৎস্য সম্পদে তেমন সুফল বয়ে আনছে না দাবি করে আবুল হোসেন বলেন, যখন ইলিশের ভরা মৌসুম তখনই নিষেধাজ্ঞা শুরু হয়। এই সুযোগে ভিনদেশি জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় প্রতিবছর। তাতে আমাদের লাভের চেয়ে ক্ষতি হয় বেশি।

মৎস্যখাতে একেক জন মহাজনের ট্রলার, জাল ও অন্যান্য সব মিলিয়ে কারো ৩০ লাখ, কারো ৫০ লাখ আবার কারো কারো কোটি টাকা বিনিয়োগ রয়েছে। সব মিলিয়ে মৌসুমের তিন মাস নিষেধাজ্ঞা থাকায় তাদের চালান উঠছে না। ফলে মৎস্য আহরণে নিয়োজিত লাখ লাখ জেলে চরম সংকটে পড়ছে।

একাত্তর/আরএ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর