ঝিনাইদহে বিএনপির কর্মীসভায় হামলা-ভাঙচুর, আহত ১০

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম

ঝিনাইদহে বিএনপির কর্মীসভায় দলটির একটি গ্রুপের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় সভাস্থলে ভাঙচুর চালানো হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলার হরিণাকুন্ডু উপজেলার লালন শাহ বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু কর্মীসভার আয়োজন করেন। বিকেলে সমাবেশ চলাকালে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহম্মেদের লোকজন সমাবেশে হামলা চালায়। এসময় কর্মীদের মারধর ও চেয়ার ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে বিএনপি নেতা ইব্রাহিম রহমান বাবুর অভিযোগ, জেলা বিএনপির এক নেতার নির্দেশে ইউনিয়ন বিএনপির সভাপতি রনি আহমেদের লোকজন এ হামলা চালিয়েছে। অনেকেই আহত হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ এমএ রউফ খান জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা বিএনপির সদস্য মন্টু হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর