মুয়াজ্জিনের ফতোয়া নিয়ে দুই পক্ষের দুই দফা সংঘর্ষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

ঝিনাইদহে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বিতীয় দফা সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়ি, দেওয়া হয়েছে আগুনও। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শৈলকূপা উপজেলার সাতগাছী গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের পক্ষ দুটির ঝগড়া ও পরে বিকেলে সংঘর্ষ হয়। তখনও অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানো হয়েছিল। শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা হারাম বলে ফতোয়া দেন। এতে কাশেম মোল্লা বাধা দিলে মসজিদের মধ্যেই দুটি গ্রুপের ঝগড়া হয়। এর জেরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শুক্রবারের সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষ হয়। এসময় ৩০টি বাড়ি ভাঙচুর এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে। এদিন সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

এলাকায় এখনও উত্তেজনা থাকায় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর