দুই শিশু সন্তানের মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা চেষ্টা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম

সাতক্ষীরায় দুই শিশু সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তবে মাকে বাঁচানো গেলেও অবস্থা গুরুতর।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু দুটি হলো- মাহির (৫) ও ৯ মাসের আরিয়ান। তারা ওই গ্রামের মাহমুদ হাসানের সন্তান। আহত নারীর নাম রত্না খাতুন (৩০)।

মাহমুদ হাসান বলেন, দুপুরে জানতে পারি দুই শিশুকে বিষপান করিয়ে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করে।

তার দাবি, বাড়িতে কোনো ঝামেলা হয়নি, পারিবারিকভাবে আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। স্ত্রী সুস্থ হলে কারণ জানা যাবে। 

তবে স্থানীয়রা জানান, স্বামীর পরকীয়া নিয়ে স্ত্রীর সঙ্গে হাসানের দ্বন্দ্ব দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিলো। এনিয়ে তাদের প্রায়েই কলহ হতো।  

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। তবে ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেলে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছি।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর