যশোর ভ্যানে চাপা দিয়ে পথচারীর ওপর উঠে গেলো বাস, নিহত দুই

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম

যশোরে একটি যাত্রীবাহী ভ্যানে চাপা দিয়ে পালাতে গিয়ে আরও এক পথচারীর ওপর বাস চালিয়ে দিয়েছেন এক চালক। এতে দুই জন নিহতসহ আরও তিন জন আহত হয়েছেন। স্থানীয়রা বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (৬ জুলাই) দুপুর দুইটার দিকে জেলার মণিরামপুর উপজেলার মণিরামপুর ডিগ্রি কলেজে মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার। আহত তিন জন ভ্যানের যাত্রী বলে জানা গেছে।

নিহতরে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যায়। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনিকে পুলিশে সোপর্দ করে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, স্থানীয়, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর