ইতালি যাওয়া হলো না শুভ’র, ঘুমন্ত অবস্থায় গুলি

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম

কথা ছিলো সামনের মাসে ইতালি যাবেন। সে কারণে ঢাকায় একটি রপ্তানিমুখী গার্মেন্টসে কাজও শিখেছিলেন খুলনার দৌলতপুরের ২৮ বছর বয়সী তানভীর হাসান শুভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি না ফেরার দেশে!

নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়া বাজার সংলগ্ন নিজ বাড়ির জানালা দিয়ে দুর্বৃত্তরা মঙ্গলবার দিনগত রাতে গুলি করে।

বুধবার (১ অক্টোবর) সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শুভ একই এলাকার আবুল বাশারের ছেলে।

দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম জানান, প্রথম তলা বাড়ির থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়। বর্তমানে সে কিছুই করতো না। ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, তানভীর হাসান শুভ নিজ বাসায় দরজা-জানালা বন্ধ করে রুমের মধ্যে তার মা ও ছোট ভাইসহ ঘুমিয়ে ছিলেন। থাই গ্লাসের জানালা খুলে জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দুইটি ও বাম হা‌তে একটি গু‌লি লা‌গে। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইতালি যাওয়ার জন্য ঢাকার একটি রপ্তানিমুখী গার্মেন্টসে কাটিং মাস্টারের কাজ শিখছিলেন শুভ। ময়নাতদন্তের জন্য তার দেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছুই জানতে পারেনি।

একাত্তর/আরএ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর