নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরলো ইলিশ শূন্য শতাধিক ট্রলার

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় প্রবল ঝড়ো বাতাসে উত্তাল হয়ে ওঠে সাগর। ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে বুধবার (১ অক্টোবর) বিকেল থেকেই গভীর সাগরে ইলিশ আহরণে নিয়োজিত বড় ফিশিং ট্রলারগুলো কূলে ফিরতে শুরু করে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ওইদিন রাতেই (বুধবার) বাগেরহাটের শরণখোলার শতাধিক ফিশিং ট্রলার নিরাপদে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসে পৌঁছে। ছোটবড় মিলিয়ে আরো শতাধিক ট্রলার পথে রয়েছে।

সেসব ট্রলারও বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের মধ্যেই ঘাটে ফিরবে বলে জানিয়েছেন মৎস্য আড়তদার ও ট্রলার মালিকরা।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দুর্যোগের কবলে পড়েছেন জেলেরা।

নিষেধাজ্ঞার আগে শেষ ট্রিপে প্রচুর ইলিশ পাওয়ার আশায় থাকেন মহাজনরা। সেই আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে সাগরে পাঠিয়েছেন ট্রলারগুলো। কিন্তু বৈরি আবহাওয়া তাদের সেই আশা মুহূর্তেই নিরাশায় পরিণত করেছে। ঘাটে ফেরা শতাধিক ট্রলারের মধ্যে বেশিরভাগ ট্রলারেই চালান উঠবে না। ইলিশ না পাওয়ায় কয়েক কোটি টাকা লোকসান হবে বলে হতাশা প্রকাশ করেন জেলে ও মহাজনরা।

ঘাটে ফেরা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগে শেষ ট্রিপে অনেক আশা নিয়ে তারা সাগরে রওনা হয়ে যান। সাগরে গিয়ে দুই-তিন দিন ঠিক মতো জাল ফেলতে পেরেছেন। কিন্তু এর পরই আবহাওয়া খারাপ হতে শুরু করে। বুধবার সকাল থেকে প্রবল বেগে বাতাস শুরু হলে আর টিকতে পারেননি তারা। দ্রুত জাল তুলে সাগর থেকে উঠে আসেন। ঠিকমতো জাল ফেলতে না পারায় বেশিরভাগ ট্রলারেই চালান বাঁচবে না। আবহাওয়া ভালো থাকলে দুশ্চিন্তায় পড়তে হতো না বলে জানান জেলেরা।

শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মো. কবির হাওলাদার ও ইমাদুল ফরাজী জানান, লাল জালের যেসব বড় ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়, সেসব ট্রলারের মালিকরা সবাই এবার ক্ষতির সম্মুখীন হবেন। এসব ট্রলারে লোকবল বেশি এবং প্রতি ট্রিপে খরচ হয় দুই লাখ থেকে আড়াই লাখ টাকা। এমন শতাধিক ট্রলার রয়েছে যার একটিতেও চালান উঠবে না। সাদা জালের ছোট ট্রলারগুলোতে ইলিশ ধরা পড়েছে। এসব ট্রলারে খরচও কম। যে কারণে লাভবান হবেন ট্রলার মালিকরা।

শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, এবছর এমনিতেই তেমন ইলিশ ধরা পড়েনি। এ কারণে বেশিরভাগ ট্রলার মালিক ও আড়তদার লাখ লাখ টাকা লোকসানে রয়েছেন। আশা ছিলো নিষেধাজ্ঞার আগের শেষ ট্রিপে সেই ক্ষতি পোষানোর। কিন্তু বৈরী আবহাওয়ায় তা আর হলো না। বড় ট্রলারের বেশিরভাগই প্রায় শূন্য হাতে ফিরেছে। সেসব ট্রলার মালিকরা লোকসানে পড়বে। কোনো ট্রলারে ১০০ কোনো ট্রলারে দেড়শ ইলিশ পেয়েছে। তবে সাদা জালের ছোট ট্রলারগুলোতে বেশ ইলিশ ধরা পড়েছে বলে শোনা গেছে।

শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার জানান, মা ইলিশ রক্ষায় শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বঙ্গোপসাগরসহ স্থানীয় নদ-নদীতে ইলিশ আহরণ, মজুত ও বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে মৎস্য আইনে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এজন্য আগে থেকেই উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে শরণখোলার সকল ট্রলার মালিক, আড়তদার ও জেলেদের নিয়ে সভা করে সতর্ক করা হয়েছে।

একাত্তর/আরএ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর