ভালোবাসার টানে মেহেরপুরে এসে পরিচয় গোপন করে পালালো দুই চীনা নাগরিক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

ভালোবাসার টানে মেহেরপুরে এসে স্থানীয় এক কিশোরীর সঙ্গে বিয়ের উদ্যোগ নিলেও পরিচয় গোপন রেখে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন দুই চীনা নাগরিক।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর চীনে বাংলাদেশি নারী পাচার, অনলাইন প্রেমের ফাঁদ ও অবৈধ বিয়ে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে গ্রামের মৃত লিটনের কন্যা মরিয়ম খাতুনের (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক চীনা নাগরিক। সেই সূত্র ধরেই ওই ব্যক্তি তার বন্ধুকেসহ সরাসরি গ্রামে এসে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরিয়ম লেখাপড়া করে না এবং সে বয়সে অপ্রাপ্তবয়স্ক।

চীনা নাগরিকদের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটির বয়স এবং বিদেশি নাগরিকদের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার সাহেবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে আলোচনার আয়োজন করা হয়েছিল। পারিবারিক সম্মতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ের প্রস্তাব দেয়া হলেও চীনা নাগরিকরা তাতে রাজি হননি। তারা কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন না করেই সেখান থেকে চলে যান।

অভিযোগ উঠেছে, পুলিশ ওই দুই চীনা নাগরিককে আটক বা পরিচয় সংরক্ষণ করেনি। পরে জানা যায়, তারা ‘চাকমা’ নাম ব্যবহার করে রয়েল এক্সপ্রেস পরিবহনের টিকিট কেটে ঢাকার উদ্দেশে এলাকা ছাড়েন।

সাহেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিক জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি বিবেচনায় ওই দুই নাগরিককে দুপুর দুইটার বাসে ঢাকায় পাঠিয়ে দেন।

তিনি বলেন, ওই চীনা নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে এসে বৈধভাবে বিয়ের উদ্যোগ নিতে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

একাত্তর/আরএ
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর