বিদ্যুতস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন ভাগনেও

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

ঝিনাইদহে ধানখেতে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু। সম্পর্কে তারা আপন চাচাতো মামা-ভাগনে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে কৃষক রফিকুল ইসলাম তার নিজের ধানখেতে কীটনাশক ছিটানোর জন্য যান। ওই খেতে থাকা একটি সেচ পাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে পানির সঙ্গে মিশে ছিলো। অসাবধানতাবশত রফিকুল সেই তারে বিদ্যুতস্পৃষ্ট হন।

সে সময় পাশের জমিতে কাজ করছিলেন তার ভাগনে নুর আলম বাবু। মামাকে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান বাবু। এ সময় তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, সেচ পাম্পের তারে বিদ্যুতায়িত হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। 

একাত্তর/এসি
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর