সাতক্ষীরায় পশু চিকিৎসক নিখোঁজ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ০৩ মে ২০২৬, ০৪:০৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা ও পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত শনিবার (২ মে) সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু দিন শেষে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রিয়নাথ পরামান্য আরও জানান, শনিবার রাতে অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি অনিমেষের স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

রোববার (৩ মে) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগীর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে পুলিশ বৈশখালী এলাকায় অনিমেষের বাড়ি পরিদর্শন করেছে এবং উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর