সঠিক পথ ছেড়ে জামায়াতের ফাঁদে পা দিয়েছেন নাহিদ: রাশেদ খান

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়ে তিনি পরবর্তীতে বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

শনিবার (৮ আগস্ট) সকালে নিজ জেলা ঝিনাইদহের ঐতিহ্যবাহী ‘মুরারীদহ মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।  

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রাশেদ খান দাবি করেন, এনসিপি এখন আর স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে নেই, বরং জামায়াতের ‘শিশু দলে’ পরিণত হয়েছে।  

একই সঙ্গে তিনি অভিযোগ তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানিটি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। গণঅভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপে জামায়াত আমিরের ভূমিকা ও এনসিপির সঙ্গে তাদের সমাঝোতা আন্দোলনের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।  

পরিদর্শন শেষে রাশেদ খান ঐতিহাসিক স্থাপনাটির সার্বিক চিত্র ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় ঝিনাইদহ জেলা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি হুঁশিয়ারি...
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেখানে সুর্যসন্তানের নতুন ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি জানিয়েছে বিশিষ্ট নাগরিকদের...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর পরামর্শ ও মস্তিষ্কে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এনসিপি ‘নতুন বন্দোবস্তের’ নামে ভণ্ডামি ও...
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে চোরচক্রের খপ্পরে পড়ে নগদ টাকা ও মানিব্যাগ হারিয়েছেন এক প্রবাসী রোগী। পরে আটক ওই চোরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, একই জেলার রামগতি উপজেলার...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর