বাছাইয়ে শেরপুরের দুই আসনে বৈধ ১১ প্রার্থী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিন আসনের মধ্যে দুই আসনের মনোনয়নপত্র দাখিল করা ১৯ প্রার্থীর যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে শেরপুর-১ আসন থেকে দুইজন ও শেরপুর-২ আসন থেকে একজন বাদ পড়েছেন।

রোববার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাদ পড়া প্রার্থীরা হলেন- শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত শেরপুর-১ আসনের জাতীয় পার্টি মনোনীত ইলিয়াস উদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোখলেছুর রহমান। নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী জায়েদুর রশিদ শ্যামল বাদ পড়েছেন।

বাকি ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।

শেরপুর-১ (সদর) আসনে ১০ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক (আওয়ামী লীগ), মো. মাহমুদুল হক মনি (জাতীয় পার্টি), আহসানুল হক আকন্দ (জাকের পার্টি), বারেক বৈদেশী (কৃষক-শ্রমিক-জনতা লীগ), অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (বিএনএম), আবুল কালাম আজাদ (বিএসপি), মো. ফারুক হোসেন (তৃণমূল বিএনপি) এবং ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)।

এ আসনে ঋণখেলাপি ও বিল খেলাপির দায়ে জাতীয় পার্টির অপর প্রার্থী আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন এবং এক শতাংশ ভোটারের সাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৪ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বেগম মতিয়া চৌধুরী (আওয়ামী লীগ), লাল মোহাম্মদ শাজাহান (জাসদ) ও সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর (স্বতন্ত্র)। এ আসনে ঋণখেলাপির দায়ে তৃণমূল বিএনপির প্রার্থী জায়েদুর রশীদ শ্যামলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকসহ তার প্রস্তাবক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সমর্থক আনোয়ারুল হাসান উৎপল, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক এবং অধিকাংশ প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সোমবার শেরপুর-৩ আসনের মনোনয়নপত্র দাখিলকারীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

গত ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনে শেরপুরের তিন আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বিএনএম, জাকের পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর