বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম

নেত্রকোণার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী আশরাফুল মিয়া (২২) উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান , বুধবার রাতে নোয়াপাড়া এলাকায় সড়কের ওপর একটি ট্রাক রেখে বালু লোড করার সময় পাশ দিয়ে মোটরসাইকেলটি ঝানজাইলের দিকে যাচ্ছিলো। এসময় আরেকটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশরাফুল মারা যান।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর