ধর্ষণচেষ্টাকারীকে কুপিয়ে থানায় নারী 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আত্মরক্ষার্থে ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় থানায় গিয়ে মামলা দিয়েছেন ভুক্তভোগী এক নারী (৩৫)।

ওই নারীর হাতে জখম হওয়া ধর্ষণচেষ্টাকারী পুলিশ হেফাজতে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কোপানোর অভিযোগে নারী গিয়েছেন কারাগারে।

সোমবার সন্ধ্যায় একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা ম‌নিরুল আলম ভূঁইয়া।

অভিযুক্তের নাম নুরুল আমীন (৫০)। তিনি উপজেলার চেল্লাখালী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী নারী।

আর দা দিয়ে কোপানোর অভিযোগে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে মামলা করেছেন নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন।

ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে নালিতাবাড়ীর সন্ন্যাসীভিটা এলাকায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। তিন সন্তান নিয়ে বাড়িতেই থাকেন ওই নারী। ঢাকায় রিকশা চালান স্বামী।

পুলিশ জানিয়েছে, চেল্লাখালী গ্রামের নুরুল আমীন কয়েকদিন ধরেই ওই নারীকে শারীরিকভাবে মেলামেশার প্রস্তাব দিচ্ছিলেন এবং বিরক্ত করে আসছিলেন। ঘটনার দিন রাতে নুরুল ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জোর করে জাপটে ধরে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারী নুরুলের শরীরে দা নিয়ে কোপ মারে।

আহত অবস্থায় নুরুল আমীন পালিয়ে গিয়ে শেরপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। 

ওই রাতেই থানায় গিয়ে নিজেই বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনকে আটক করে।

এদিকে পরের দিন রোববার সকা‌লে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত নুরুল আমীনের ছে‌লে ফরহাদ আমীন বাদী হ‌য়ে তার বাবাকে দা দি‌য়ে কোপা‌নোর অভিযোগ ওই নারীর বিরুদ্ধে মামলা ক‌রে‌ন।

মামলার পর ওই নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ম‌নিরুল আলম ভূঁইয়া। 

আরবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর