কলা চুরির ছুতোয় তরুণকে হাত-পা-চোখ বেঁধে নির্যাতন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪ পিএম

জামালপুরে কলা চুরির অভিযোগ এনে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে বারান্দার গ্রিলের সঙ্গে হাত-পা-মুখ ‍বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। নির্যাতনের ওই ভিডিও সোস্যালে ছড়িয়ে পড়লে পুলিশ দুই জনকে আটক করছে। তবে এখনও পলাতক মূলহোতা।

শনিবার রাতে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহরের মোশাররফগঞ্জ তেঘুরিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার তরুণের নাম শাওন (১৬)। সে ইসলামপুর পৌরসভার পলবান্দা উজানপাড়ার এলাকার নেদা মিয়ার ছেলে এবং স্থানীয় বেলগাছা উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আটকরা হলেন- পৌরসভার মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের আজিম (২০) ও একই এলাকার ফজলুল রহমান (৫০)। তবে মূল অভিযুক্ত ছামিউল ইসলাম এখনও পলাতক। 

স্থানীয়রা জানান, শনিবার রাতে কলা চুরির অপবাদ দিয়ে শাওনকে বাড়িতে তুলে নিয়ে যায় মাছ ব্যবসায়ী ছামিউল ইসলাম। বাড়িতে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে বেধড়ক পেটানো হয়। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে করা হয়। 

এদিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। জড়িত সবার কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভোক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, ভিডিওটি পুলিশের নজরে আসা মাত্র জড়িত দুই জনকে আটক করা হয়েছে। অমানবিক এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্যাতনের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর