জামালপুরে কলেজছাত্র হত্যায় সাত জনের যাবজ্জীবন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

জামালপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় ছয় জন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন,মিজান ও মজিবুর রহমান। তাদের মধ্যে মজিবর পলাতক। সবার বাড়ি সদর উপজেলার রামদেবাবাড়ি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লিটনকে ২০১৬ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায়গলাকেটে হত্যা করা হয়। পরে শরীর আগুনে পুড়ে ফেলার চেষ্টা করা হয়।

স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। 

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. নির্মলকান্তি ভদ্র ও অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

একাত্তর/এসি
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর