ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত সাত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হয়েছে। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিন ও চালকসহ সাত জন নিহত হয়েছেন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফুলপুরের বাবলু আহমেদ ও তার স্ত্রী শিলা আক্তার দশ বছরের পুত্র সাদমান এবং অটোর চালক আল আমিন। বাকি তিন জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা চালকের বেপরোয়া গতি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত নারী, শিশুসহ বাবলু নিকট আত্মীয়ের জানাজায় যোগ দিতে যাচ্ছিলেন। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সহকারী পরিচালক জানান, দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের আলালপুরে প্রায় দুই কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের উদ্ধারের পাশাপাশি প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাইনুদ্দিন জানান, অটোরিকশারটি ময়মনসিংহ আসার পথে তারাকান্দাগামী বাসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহত অন্যদের শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান ওসি মাইনুদ্দিন।

 

একাত্তর/এসি
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর