ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোচালক ও এক পথচারী। রোববার সকালে উপজেলার তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। আর আহতরা হলেন উপজেলার শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে অটোচালক বিল্লাল হোসেন (৩৫) এবং পথচারী আব্দুল কাদির উপজেলার ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক। তিনি সিলেটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে শেরপুরের দিকে যাচ্ছিলো। এসময় তেঁতুলতলা এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোর যাত্রী কাঠ ব্যবসায়ী খোরশেদ আলম। আর আহত হন চালক বিল্লাল ও পথচারী আব্দুল কাদির। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে এবং ট্রাকের নিচে চাপা পড়া সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, খবর পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুইটি টিম দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে চাপা পড়া অটোরিকশাটি উদ্ধার করেছে। আহতদের দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, দুর্ঘটনার পর কৌশলে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর