ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দীর্ঘ ১৪ বছর পর তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আসামিরা হলেন—ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার চাঁন সরদার (৪২) ও তারা সরদার (৩৫) এবং বাবুল আকন্দ (৩৬)।

রায় ঘোষণার সময় আসামি বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। রায় পড়া শেষে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি চাঁন সরদার ও তারা সরদার দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের পাঁচ সেপ্টেম্বর ফরিদপুর মেডিক্যার কলেজ হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফয়সাল ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার মৃত আকু শেখের ছেলে।

হত্যার ঘটনার পরদিন ছয় সেপ্টেম্বর নিহতের মা ফিরোজা বেগম বািদ হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় চাঁন সরদার ও তারা সরদারসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে এই রায় এলো।  

একাত্তর/এসি
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ,...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫১২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে আলোচিত এবং বহুপ্রতিক্ষিত খবরের গুঞ্জন অবশেষে সত্যি হলো, ফ্রান্স ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ৫৪ বছর...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর