অগ্নিকাণ্ড নাকি হত্যা? সাত প্রবাসীর দাফন শেষে তদন্তের দাবি

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টায় নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এক সঙ্গে এই সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হলে বেলা দুইটার দিকে নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় কারখানা কর্তৃপক্ষ বা আদমব্যবসায়ীরা তাদের অগ্নিদগ্ধ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নিহত সাতজন হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিকের দুই ছেলে মোহন আলী ও সুমন আলী, একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক ও বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

স্বজনরা জানান, গত কয়েক বছর ধরে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের যুবকেরা রিয়াদের ওই সোফা কারখানায় কাজ করছিলেন। গত ৯ আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানাটিতে মোট ১৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে নওগাঁর মোট ১১ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে, যার একটি মরদেহ নওগাঁ সদরের এবং বাকি ১০টি আত্রাইয়ের। তবে এখন পর্যন্ত আত্রাই উপজেলার এই সাতজনের মরদেহ শনাক্ত সম্ভব হয়েছে। বাকিদের ডিএনএ শনাক্ত না হওয়ায় এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা ৯ প্রবাসীর মরদেহের মধ্যে আত্রাইয়ের এই সাতজনের মরদেহ ছিলো। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় গভীর রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়। এনজিও ও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে স্বজনদের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়েছিলেন তাঁরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব ও দিশাহারা।

নিহত মোহন ও সুমনের বাবা গুফফার প্রামাণিক অভিযোগ করে বলেন, আমার ছেলেরা পাওনা টাকা চেয়েছিলো। সেই কারণেই কারখানায় আগুন দিয়ে তাদের হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সরকারিভাবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারগুলোকে সহযোগিতা করা হয়েছে এবং সামনে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে। আর যাদের মরদেহ এখনো শনাক্ত হয়নি, তাদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। দ্রুত তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

একাত্তর/এসি
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জনের মধ্যে এই রোগের...
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসে সৃষ্ট কৃত্রিম হ্রদ উপচে পড়ার ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেপাল ও চীন অংশে সাময়িকভাবে স্থগিত থাকা উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর