মা বিদেশ যাওয়ার পর তিন সন্তানের মুখে বিষ তুলে দেন বাবা, নিজেও মরণাপন্ন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক একটার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন (রজনীগঞ্জ) গ্রামে এই  ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) এবং তামিম মিয়া (২)। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ঘাতক বাবা সরফত আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। কিন্তু স্বামী মাদক ও জুয়ায় আসক্ত থাকায় তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সংসারের অভাব-অনটন দূর করতে বাধ্য হয়ে তিন সন্তানকে রেখে তিন দিন আগে ফের সৌদি আরবে পাড়ি জমান ফাতেমা। স্ত্রীর এভাবে চলে যাওয়াকে কেন্দ্র করে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন সরফত আলী।

শুক্রবার রাতে তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান সরফত আলী। রাত আনুমানিক একটার দিকে তিনি ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে তিন সন্তানকে খাওয়ান এবং নিজেও তা পান করেন। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান।

ফুফুর কাছ থেকে খবর পেয়ে সরফত আলীর ছোট ভাই রহমত আলী প্রতিবেশীদের নিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যার কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাবার হাতে তিন অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রজনী লাইন গ্রামে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো গ্রামজুড়ে বইছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজন ও পরিবার-পরিজনরা।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) সুজন সরকার জানান,পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ওপর ভিত্তি করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর