রাজবাড়ীতে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার তিন, অভিযুক্তদের বাড়িতে আগুন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা দুইটার দিকে জেলা সদরের দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে।

পুলিশসূত্রে জানা যায়, কলেজছাত্র রোহান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ফিরোজ সরদার ওরফে বাবু, মো. রিয়াজ সরদার ও মো. শরিফ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সংবাদ এলাকায় পৌঁছানোর পরপরই উত্তেজিত জনতা ও স্বজনেরা অভিযুক্তদের বাড়িঘরে চড়াও হন। ভাঙচুরের একপর্যায়ে ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। একই সময়ে নিহত কলেজছাত্রের স্বজন ও এলাকাবাসী দ্রুত বিচারের দাবিতে মহাসড়ক ও এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।

সংবাদ পেয়ে রাজবাড়ী জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, কলেজছাত্র রোহান হত্যায় জড়িতদের বাড়িতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়েই প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন যাতে আশপাশের অন্য বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে, সেজন্য ফায়ার সার্ভিস কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত পাঁচ অক্টোবর বিকেলে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান রোহান নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এর চার দিন পর, গত আট অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনিবাগানের ডোবা থেকে তার পেট কাটা ও বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

একাত্তর/এসি
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। 
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর