পাগলা মসজিদের দানবক্সে দুই হাজার ভরি-স্বর্ণ রূপা

মিললো ১৭ দেশের মুদ্রাও

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ এএম

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে, গত ছয় বছরে মসজিদের দানবাক্সগুলো থেকে মোট ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রুপা সংগৃহীত হয়েছে। একই সঙ্গে বিশ্বের ১৭টি ভিন্ন ভিন্ন দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

সোমবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। জেলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ ১০ জন সদস্যের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ করা হয়।


অন্যদিকে রূপালী ব্যাংকের ১০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিশেষ টিম দিনভর ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা গণনার কাজ সম্পন্ন করে। সম্পূর্ণ প্রক্রিয়াকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সশস্ত্র সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, দানবাক্স থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার ঝুলিতে রয়েছে, যুক্তরাষ্ট্রের ৮,০৫৭ ডলার, সৌদি আরবের ৫৭,৪১৪ রিয়াল, মালয়েশিয়ার ২৯,৬৬২ রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের ১৪,২৪০ দিরহাম, কুয়েতের ৭৬৭.৫ দিনার, ওমানের ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতারের ৭,৯৭৩ রিয়াল, বাহরাইনের ৩৩৩ দিনার, সিঙ্গাপুরের ১,৭১৮ ডলার, যুক্তরাজ্যের ১,২২০ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের ৫,২৪৫ ইউরো, অস্ট্রেলিয়ার ৫৫৫ ডলার, কানাডার ২৫ ডলার, মালদ্বীপের ৯০০ রুফিয়া, জর্ডানের ৯২ দিনার, ভারতের ৩৭,৮৭৭ রুপি এবং চীনের ৩০৫ ইউয়ান।


সংগৃহীত সম্পদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, দানবাক্সে জমা হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা জাতীয় দৈনিকে নিয়ম অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। আর বিদেশি মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের তৎকালীন বা হালনাগাদ বিনিময় হার অনুযায়ী দেশীয় টাকায় নগদায়ন করে ব্যাংকে জমা রাখা হবে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে সংগৃহীত ৪১৫ ভরি স্বর্ণ ও ১৬৪ ভরি রুপা নিলামে বিক্রি করা হয়েছিল, যার মাধ্যমে আয় হয়েছিল ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা। এ ছাড়া তৎকালীন বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত ও পুণ্যার্থীর আস্থার ঠিকানা পাগলা মসজিদের তহবিলে বর্তমানে সব মিলিয়ে গচ্ছিত রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকার এক বিশাল অঙ্কের স্থায়ী আমানত।

একাত্তর/এআরএস
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর