ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত দাউদকান্দি পুরাতন সেতুটি (চট্টগ্রামমুখী লেন) জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে সেতুটি বন্ধ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে দাউদকান্দি পুরাতন সেতুর চট্টগ্রামমুখী অংশে জরুরি মেরামতকাজ চলবে। এ জন্য রোববার বিকেল পাঁচটা থেকে সেতুটি সাময়িকভাবে বন্ধ থাকবে। মেরামত চলাকালে চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে একই স্থানে অবস্থিত নতুন সেতুটি ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
