উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

তিনটি ট্রেন অবরোধ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা। পরে একইভাবে ঢাকাগামী সিল্কসিটি ও প্রভাতী এক্সপ্রেস ট্রেনও অবরুদ্ধ করেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি ও পাবনা থেকে আসা প্রভাতী এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে এলেও তা বাস্তবায়িত না হওয়ায় তাঁরা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশনমাস্টার রেজওয়ান হোসেন বলেন, এই এলাকার জনসাধারণের দাবি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির। সেই দাবি নিয়ে তারা তিনটি ট্রেন অবরুদ্ধ করে। পরে প্রতিটি ট্রেন ২০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার পর তারা অবরোধ তুলে নেয়।

একাত্তর/কেএম
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তাঁত, যমুনা নদী আর সহজ-সরল মানুষের জনপদ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এবার প্রযুক্তি ও উদ্ভাবনের আলোয় বিশ্বজয়ের ইতিহাস গড়লো। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘Bali International Engineering...
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার, সকাল ৭টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঘন...
সিলেট নগরের সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা...
চুয়াডাঙ্গায় গভীর রাতে কুঁড়েঘরে অবস্থান করা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের কামরির বিলে এই...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর