সিরাজগঞ্জ হবে ছানিমুক্ত, বিনামূল্যে ৫০ হাজার অপারেশন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে বলে জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে আয়োজিত এক চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

একটি জরিপের তথ্য তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছরে প্রতি মাসে দুই হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।

কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে এবং তিন থেকে চার লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে বলে জানান তিনি।

চক্ষু স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীর বৈশ্বিক অঙ্গীকারের কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গত দুই নভেম্বর চক্ষু স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। এর পাশাপাশি এক কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ড. মুহিত বলেন, আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে; বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে জানিয়ে তিনি বলেন, আটটি বিভাগীয় শহরে আধুনিক ক্যান্সার চিকিৎসা চালুর জন্য ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনী দিনেই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির এবং জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন।

এছাড়া বক্তব্য দেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের অধ্যাপক ডা. মো. জিননুরাইন নিউটন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. আফসানা হাবিব শিউলী।

একাত্তর/এসি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তাঁত, যমুনা নদী আর সহজ-সরল মানুষের জনপদ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ এবার প্রযুক্তি ও উদ্ভাবনের আলোয় বিশ্বজয়ের ইতিহাস গড়লো। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘Bali International Engineering...
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার, সকাল ৭টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঘন...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগে মারুফ তালুকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিহতের বন্ধু...
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর ফলে জেলায় বিজিবির মোট মোতায়েনের সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
মানুষের ন্যূনতম বা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে সক্ষম স্বয়ংক্রিয় মারণাস্ত্র—যা ‘কিলার রোবট’ নামে পরিচিত, নিয়ন্ত্রণে জাতিসংঘের বহুল প্রতীক্ষিত আলোচনা শেষ হয়েছে এক...
দেশে খাতভিত্তিক খেলাপির হারে এমনিতেই এগিয়ে পোশাক শিল্প। তারওপর, চলমান শ্রম অস্থিরতা সেই শঙ্কা বাড়িয়ে তুলছে কয়েকগুণ। এরই মধ্যে কমতে শুরু করেছে স্বাভাবিক লেনদেন। উৎপাদন ও রপ্তানি পর্যায়েও বাড়ছে...
কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে শনিবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর