দুই হাজার লিটার মদসহ দুইজন গ্রেফতার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

নওগাঁর ধামইরহাটে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার আবাদপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ধামইরহাটের আবাদপুর গ্রামের পলাশ সিং (২০) এবং একই গ্রামের বিজেট সিং (৪০)।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই আবাদপুর গ্রামে নিজ নিজ বাড়িতে পলাশ সিং এবং বিজেট সিং চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় ৫০ ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা বাড়িতে বিপুল পরিমাণ মদ মজুদ করেছেন।

র‌্যাব তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেনকে সাথে নিয়ে অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়িতে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং ও বিজেট সিংকে আটক করা হয়।

পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন- তারা বাড়িতে চোলাই মদ বানিয়ে তা নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী জানান, অভিযুক্তদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর