ছাত্রীকে যৌন নিপীড়ন, মাদ্রাসা পরিচালক গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াসে মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার এক পরিচালককে গ্রেফতার করেছে তাড়াশ  থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদ্রাসার পরিচালক জিয়াউর রহমানকে (৪১) গ্রেফতার করা হয়।

জিয়াউর বারুহাঁস গ্রামের দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার পরিচালক। 

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, প্রায় এক সপ্তাহ আগে ওই মাদ্রাসার হেফজখানার আবাসিক এক ছাত্রীকে (১৫) গভীর রাতে জিয়াউর রহমান তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান। পরে কৌশলে প্রায় তিন ঘন্টা অফিস কক্ষে আটকে রেখে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। পরে বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরে জানাজানি হয়ে যায়। জিয়াউর রহমান ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মঙ্গলবার বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। পরে পুলিশও খবর পায়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করেন।

নুরে আলম আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একাত্তর/পিএজে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর