নওগাঁয় ৯ ডাকাত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

নওগাঁয় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে মামলা দায়ের এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাতে জেলার রানীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তররা হলেন- উপজেলার গহেলাপুর মধ্যপাড়ার মমিন মণ্ডল ইদুন (২৬), গহেলাপুর কবিরাজ পাড়ার মাসুদ রানা (২৮), গহেলাপুর হিন্দুপাড়ার সরন আলী (২২), গহেলাপুর নিশ্চিন্দাকুড়ির মাসুদ রানা (৩২), পশ্চিম গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন জেমস (৩৫), বিষ্ণপুর গ্রামের ইমদাদুল স্বপন (২৬), মুনছুর মণ্ডল (৩২), পশ্চিম চকবলরামপুর গ্রামের ইমদাদুল হক বুলেট (২৭) এবং পূর্ব বালুভরা গ্রামের হাফিজার হ্যাপি (২৬)। 

শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, রাণীনগর ও পাশের উপজেলার বেশ কিছু গ্রামের কিছু দিন থেকে মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে আসছিল। তবে অনেকেই মামলা করতে এগিয়ে আসেননি। 

শুক্রবার সন্ধ্যায় রানীনগরের গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের প্রণব সাহার বাড়িতে একদল ডাকাত ঘরে ঢুকে তার স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি করে। মামলার পর ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া নগদ ২৬ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল উদ্ধার করা হয়েছে।

রানীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। শনিবার মামলার পর দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খানসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর