সিরাজগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:২১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি হাটখোলা এলাকায় রাস্তার কাজে মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশ এটি উদ্ধার করেছে। গ্রেনেডটি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, কিছুদিন ধরে বাঘাবাড়ি বড়াল নদীর দক্ষিণ তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি কাজ চলছে। সোমবার শ্রমিকরা কাজ করে যাওয়ার পর কয়েকজন শিশু গ্রেনেড নিয়ে খেলা করছিলো।

স্থানীয়রা বিষয়টি জানার পর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড উদ্ধার করে।

গ্রেনেডটি থানা চত্বরের নিরাপদ স্থানে বালু চাপা দিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে বোমা বিশেষজ্ঞ দল এসে গ্রেনেডটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যোগ করেন ওসি।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর