শিশু শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারী শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৫৭ পিএম

রাজশাহী শহরে ১০ বছরের কমবয়সী ৩০ স্কুলছাত্রের সাথে বিকৃত যৌনাচার ও যৌন নিপীড়নের ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার মহানগরের মতিহার থানার শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক মো. আব্দুল ওয়াকেল (৩৩) রাজশাহীর কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের একজন শিক্ষক।

রোববার সিআইডির মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) আজাদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি জানান, যৌন নিপীড়নের দৃশ্যগুলো ভিডিও ধারণ করে অভিযুক্ত শিক্ষক নিজের মুঠোফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখে। এরপর সার্চ ইঞ্জিনে এসব তথ্য পৌঁছে যায় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং আন্ড এক্সপ্লইট চিলড্রেন (এনসিএমইসি) প্রতিষ্ঠানের কাছে।

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থাটির পার্টনার হওয়ায় কনটেন্টটি সিআইডিতে পাঠানো হলে সিআইডি’র নিজস্ব ক্রিমিনাল ইন্টেলিজেন্স টিম তদন্ত শুরু করে। স্থানীয় ভুক্তভোগী অনেক ছাত্র ও তাদের অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী টিমের কাছে শিক্ষক মো. আব্দুল ওয়াকেলের অপকর্মের সম্পর্কে ভয়ঙ্কর তথ্য সরবরাহ করে।

এসপি আজাদ রহমান আরও জানান, ছাত্রাবস্থায় ওয়াকেল তার এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতো। সেসময় থেকেই কোচিংয়ের ছাত্রদের টার্গেট করে চকলেট এবং মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তুলে পরবর্তীতে তাদেরকে ফুসলিয়ে তার কোচিং সেন্টারে অথবা নিজ বাড়িতে এবং কখনো কখনো আশেপাশের আম/লিচু বাগানে নিয়ে তাদের সাথে বিকৃত যৌনাচার করে সেগুলো ভিডিও করে রাখতেন তিনি।

অনার্স পড়াকালীন সময় থেকে ছেলে বাচ্চাদের সাথে বিকৃত যৌনাচার করতো এবং এ নেশার কারণেই বালকদের নিয়ে কোচিং সেন্টারটি চালু করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াকেল স্বীকার করেছেন বলেও জানান এসপি আজাদ।

গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে স্কুলপড়ুয়া ছাত্রদের বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কন্টেন্ট পাওয়া গেছে বলেও জানায় সিআইডি।

 

একাত্তর/জো
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর