প্রেমের টানে নাটোরে এসে বিয়ে করলেন চীনা যুবক

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের নারী-পুরুষ। তারা কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে সংসারও পেতেছেন কিংবা নতুন জীবন সঙ্গীকে সাথে নিয়ে দেশেও ফিরে গেছেন। এবার বাংলাদেশি তরুণীর ভালোবাসায় জড়িয়ে গেলেন চীনা যুবক লি সি জাং। 

প্রেমকে বিয়েতে পরিণত করতে বৃহস্পতিবার বিকেলে চীনের সাংহাই থেকে নাটোরের বড়বাড়িয়া গ্রামে ছুটে আসেন লি জাং। এরপর রোববার নাটোর আদালতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন তিনি। এজন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিমও হয়েছে এই চীনা যুবক।


 
কীভাবে সদূর চীনা যুবকের সঙ্গে বাংলাদেশের তরুণীর পরিচয় ঘটলো? ফাতেমা খাতুন নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। আর লি সি জাং চীনের সাংহাই এলাকার বাসিন্দা। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম মোহাম্মদ আলী।

ফাতেমা আগে থেকেই চায়না ভাষা শিখতো। স্বপ্ন দেখতেন কোন বিদেশি পুরুষকে বিয়ে করার। এই কারণে এলাকা থেকে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হননি ফাতেমা। নিজের পছন্দ মেনেই বিয়ে করতে চেয়েছে সে। তার সেই চাওয়া বাস্তবে এনে দেয় চীন দেশের নিজস্ব যোগাযোগ মাধ্যম ‘উই চ্যাট’। 

এই অ্যাপের মাধ্যমেই ফাতেমার পরিচয় হয় চীনের সাংহাইয়ের বাসিন্দা লি সি জাংয়ের সাথে। মাত্র ছয় মাস কথা বলার মাধ্যম্যেই তাদের পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই ডাকে সাড়া দিয়েই প্রেমের টানে সাংহাই থেকে নাটোরে উড়ে আসেন চীনা যুবক লি সি জাং।

ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে খুশি আলী। আর ফাতেমা তার স্বামীর সাথে চীনে চলে যেতে চান। ফাতেমা বলেন, এমন মানুষ পেয়ে আমি ভাগ্যবান। আমার জন্য দেশ-ধর্ম পরিবর্তন করেছে। জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার। শিগগিরই স্বামীর সঙ্গে চীন যাবো। সারাজীবন তার পাশে থাকবো। 

তিনি অভিযোগ করেন, বিদেশি যুবককে বিয়ে করায় সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন তিনি। তাই তার পরামর্শ, অন্য কোন তরুণী যেন তার পথ অনুসরণ না করে। তবে ফাতেমা মনে করছেন, চীনে যাওয়ার পর তিনি তার জীবনের অনেক স্বপ্নপূরণের পথ খুঁজে পাবেন। 

তবে ফাতেমা এই সময়ে পবিরারবে পাশে পাচ্ছেন। পরিবারের লোকজনের মতে, বিয়ে হলো ভাগ্য। চীনে তাদের মেয়ের যেন কোন বিপদ না হয় সেই দোয়া চেয়েছেন সবার কাছে। 

অন্যদিকে, আলী ও ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে আসেন এলাকাবাসী। নবদম্পতিকে তাদের শুভেচ্ছা জানান।

চীনা যুবক লি সি জাং নিজেকে একজন চিকিৎসক দাবি করেছেন। প্লাস্টিক সার্জারি তার ক্ষেত্র। ফাতেমার সঙ্গে বিয়ে হওয়াতে নিজের খুশির কথা জানালেন ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি তিনি। 

ভিনদেশি পাত্র-পাত্রীর বিয়ে এদেশে নতুন না হলেও নটোরে এই প্রথম।

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর