সাজেকে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শতাধিক, মেডিক্যাল টিম জরুরি

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:০৬ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তিনটি গ্রামে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে শতাধিক মানুষ। অনেকেই চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত গ্রামগুলোতে মেডিক্যাল টিম পাঠানো হোক।

দুর্গত গ্রামগুলো হলো- অরুণ পাড়া, তারুম পাড়া ও নিউথাংনাং পাড়া।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে এসব এলাকার শতাধিক মানুষ জ্বর, কাশি, রক্তবমি ও ডায়রিয়া আক্রন্ত হয়ে পড়েছে। আশেপাশে কোথাও কমিউনিটি ক্লিনিক বা কোনো চিকিৎসা কেন্দ্র নেই। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পৌঁছাতে পারছেনা মেডিক্যাল টিম, পাঠানো যাচ্ছে না চিকিৎসা সরঞ্জাম।

তারা জানান, গ্রামগুলোতে দ্রুত মেডিক্যাল টিম পাঠানো না গেলে আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাবে। তাই দ্রুত টিম পাঠানোর দাবি জানিয়েছেন তারা। 

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খিসা জানান, ইতিমধ্যে বিষয়টি জেনেিছ। ডায়রিয়া প্রধান কারণ নয়, জ্বরের কারণে হয়তো মানুষ কিছুটা দুর্বল হয়ে গেছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মী ও ব্রাকের একটি টিম কাজ শুরু করেছে। প্রয়োজনে আরও মেডিকেল টিম পাঠানো হবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম। সেখানে কোনো স্যানেট্রিশন ব্যাবস্থা ও বিশুদ্ধ পানির উৎস নেই। তাই বর্ষা মৌসুমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায়।  সেখানে যাওয়ার জন্য কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। দ্রুত মেডিকেল টিম পাঠাতে হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্য প্রয়োজন, বিষয়টি জেলা প্রশাসকে জানানো হয়েছে।  

২০১৬ ও ২০২০ সালে সাজেকের এসব গ্রামে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে ৯ শিশুসহ ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল।

একাত্তর/এসি
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর