কামড় দেয়া রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে যুবক

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম

রাসেলস ভাইপারের আতঙ্ক যাচ্ছেই না। এবার পাবনার এক যুবক কামড় খেয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে গেছেন।

ওই যুবকের নাম মো. রুবেল। শুক্রবার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামে কলাবাগানে কাজ করার সময় তাকে ছোবল দেয় বিষধর রাসেলস ভাইপার।

এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলে হয়। মৃত সাপ একটি বস্তায় ভরে হাসপাতালে হাজির হন তিনি।

সাপের কামড়ের শিকার রুবেল বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিকদের রুবেল বলেন, সকালে কলাক্ষেতে কাজ করছিলেন তিনি। হঠাৎ তাকে সাপে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে যান।

সাপেড় কামড় খেয়ে প্রথমে আতঙ্কে পড়ে গেলেও চিকিৎসা শুরু পর থেকে ভালো বোধ করছেন বলে জানান রুবেল।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিসক বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসামাত্র রুবেলের চিকিৎসা শুরু হয়। বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পরিবেশ-প্রতিবেশের ভারসাম্যের অভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল রাসেলস ভাইপার। এক সময় এদের দেখাই মিলতো না। কিন্তু ২০১৩ সাল থেকে দেশের দুএক জায়গায় আবার দেখা যায়। ২০২১ সালের পর বাড়তে থাকে, এ বছর এদের দেখা মিলছে বেশি।

সাপ বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গা/পদ্মা অববাহিকা এবং গড়াইয়ে দুই কুলের এলাকাগুলোতে রাসেলস ভাইপার ছড়িয়ে থাকতে পারে। এছাড়া ঢাকার কাছেও এখন দেখা মিলছে এই সাপের।

রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় এবং একবারে গড়ে বাচ্চা জন্ম দেয় ২০ থেকে ৪০টি। ফলে দ্রুত বংশবিস্তার করে সারাদেশেই বিষধর এই সাপের ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।

প্রতিবছর বাংলাদেশে প্রায় সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এরমধ্যে কালাচ বা কেউটের ছোবলে সবচেয়ে বেশি মানুষ মারা যান বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরবি
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর