রাসেলস ভাইপারের কামড়ে আহত দুই কৃষক সাপ নিয়ে হাসপাতালে

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম

বেশ কিছু যাবত দেশের বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের উপদ্রব বড়েছে। রোববার এবং সোমবার মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক সাপটির কামড়ে আহত হয়েছেন। একই সঙ্গে একটি সাপ পিটিয়ে মেরে ফেলে এবং অন্যটি জীবিত ধরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।

রোববার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা পাড়ের কৃষক মো. মমিন শেখ বাড়ির চারদিকে পরিষ্কার করছিলেন। এই সময় জালে আটকে পড়া একটি রাসেলস ভাইপার সাপে তাকে কামড় দেয়। 

মোমিন জানান, সাপ কামড়ানের পর দ্রুত আমাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রিন্স জানান, রাত ৯টার দিকে আক্রান্ত ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সাপটি তাকে তেমন সজোরে আঘাত করতে পারেনি। হয়ত সামান্য আঁচর লেগেছে। রোগী এখন সুস্থ স্বাভাবিক আছেন। তাকে নিবিড় তত্ত্বাবধানে রেখেছি। 

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. মিলন আলী নামে এক কৃষককে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। পরে ওই সাপকে জীবিত ধরে হাসপাতালে আসেন তিনি। 

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। 

সোমবার দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। 

মিলন আলী জানান, তিনি পদ্মা নদীর ধারে জমিতে ধান কাটার পর নিয়ে যাওয়ার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার পরামর্শে ছোট ভাই সাপটিকে ধরে জীবীত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেয়া সহজ হয়েছে। বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তাকে কামড় দেয়া সাপটি রাসেলস ভাইপার। 

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর