সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৬ এএম

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লাহারপুরে মারধরের শিকার হন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী ও স্থানীয় আলোকিত গৌড়ের বার্তা সম্পাদক ইসারুল হক।

এ দুজনের অভিযোগ, গণঅধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের মারধর করেছে। ওই বালুমহালটি সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের দখলে ছিলো।

সাংবাদিক আশিক আলী বলেন, লাহারপুরে মহানন্দা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। গণঅধিকার পরিষদের নেতারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও ইসারুল হক আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর ইসারুল হক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

কেএসএইচ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর