হিলিতে পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ, প্রতি কেজি ৩০-৪০ টাকা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম

টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমদানিকারকরা বলছেন, বাছাই করা কিছু পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও বেশির ভাগেই ফেলে দিতে হচ্ছে। 

আমদানীকারকদের অভিযোগ, ভারতীয় ট্রাক চালক ও সহকারীরা বৃষ্টির মধ্যে ত্রিপল ঠিকমতো না দেওয়ায় পেঁয়াজগুলো ভিজে গেছে। সেই কারণে পচন ধরছে। প্রায় ৭০০ বস্তা থেকে ১০০ বস্তা নিতে পেরেছেন, বাকিগুলো ফেলে দিতে হচ্ছে। 

স্থলবন্দরটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহৎ এই স্থলবন্দরে প্রতিদিন কাঁচাপণ্য বিক্রি হয় কোটি কোটি টাকার। বন্দরটি দিয়ে বিশেষ করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনসহ আমদানি হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি আমদানি হয় পেঁয়াজ। 

সূত্রটির দাবি, প্রতিদিন ভারত থেকে গড়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বাজারে দাম কমছেনা। সোমবার হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকায়। অথচ হিলি বন্দরের গুদামে পচছে নিত্যপণ্যটি। 

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আট থেকে ১০ দিন সময় লাগে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে  আমদানির পেঁয়াজ ভিজে যাওয়ার ফলে পচে নষ্ট হচ্ছে। 

পেঁয়াজ বাছাই করা কয়েকজন নারী বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুদামে পেঁয়াজ বাছাইয়ের কাজ করি। এতে ২০০ থেকে ২২০ টাকা পাই, তা দিয়ে সংসার চলে।

ফারুক নামের এক পেঁয়াজের পাইকার বলেন, হিলি বাজারে এসেছি পেঁয়াজ কিনতে। কিন্তু প্রতিটি গুদামেই পচা পেঁয়াজ দেখা যাচ্ছে। তারপরও ৯ বস্তা নিলাম। প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা করে। ভালো পেঁয়াজগুলো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কিনলাম।

কাস্টমস সূত্র জানিয়েছে, হিলি স্থলবন্দর দিয়ে ১৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে ভারতীয় ২০৯ ট্রাকে ছয় হাজার ১৬ মেট্রিক টন।

একাত্তর/এসি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর