আসামি ছিনিয়ে নেওয়ায় ওসিসহ সাত সদস্য ক্লোজড

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার অফিসার ইনচার্জসহ সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 

সোমবার জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। 

প্রত্যাহার করার পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতির অভাব, অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে।

আসামি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় যৌথবাহিনী পরে ১৩ জনকে গ্রেপ্তার করে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর