কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গেছে: দুলু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গেছে। আমরা মাত্র শেখ হাসিনার পতন করেছি। তিনি যে অপকর্ম করেছেন, তার জন্য আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। 

রোববার বিকেলে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে উপজেলা, পৌর ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, একটা সময় মিছিলের জন্য হারিকেন লাগিয়েও লোক খুঁজে পাওয়া যায়নি। এখন তো লোকের অভাব নাই। আমার কথা একটাই, যারা সাড়ে ১৫ বছর বিএনপির সঙ্গে ছিলেন এর বাহিরে ষড়যন্ত্রকারী- চক্রান্তকারী আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপি আসার সুযোগ না পায়। বিএনপির কোনো নেতার মাধ্যমে যদি তারা দলে আসে সেইসব নেতার বিচার আগে করা হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত দলে বিভেদ রাখা যাবে না। যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদের সাধারণ কর্মীরা প্রতিহত করবে। মিথ্যা মামলায় যারা জেলখানায় রয়েছেন, তাদের বের করে আনবো।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর