শেখ হাসিনাকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বনিয়ে দেন: ভারতকে দুলু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতকে উদ্দেশ্য করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার প্রতি এতো দরদ থাকলে তাকে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন। তারপর দেখেন, তিনি কীভাবে ভোট চুরি, গুম, খুন করেন। এমনকি তিনি দেশটির প্রধানমন্ত্রীর পদও দখল করে নিতে পারেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৫ বছর বাংলাদেশ ‘ভারতের অঙ্গরাজ্য’ ছিল মন্তব্য করে দুলু বলেন, আমাদের আর দাদাগিরি দেখাতে আসবেন না। পাঁচ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এদেশের ছাত্র-জনতা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান আর হবে না।

বিএনপির নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিএনপি নেতা যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের আত্মীয় বলে রাজনীতির সুযোগ করে দেয় সেই সব নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর