সিরাজগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

সিরাজগঞ্জে এক বৃদ্ধের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে গুঞ্জন আছে, স্থানীয় একটি মহল বিষয়টি রফাদফার চেষ্টাও করছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন নির্যাতনের শিকার কিশোরীর নানী। নির্যাতনের শিকার কিশোরী সম্পর্কে অভিযুক্তের নাতনী বলে জানা গেছে।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলার বেলকুচি উপজেলার আজগড়া ঘোষপাড়ায় এই ঘটনা ঘটে। পরে শুক্রবার তা জানাজানি হয়।

অভিযুক্তের নাম আবুল হোসেন (৭০)। তিনি জেলার বেলকুচি উপজেলার আজগড়া ঘোষপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, একই মহল্লার হতদরিদ্র পরিবারের কিশোরী আবুলের বাড়িতে গেলে ধর্ষণের শিকার হয়। পরে দুই দিন পর তা জানাজানি হয়। আবুল বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে ভয়ও দেখাচ্ছেন। 

তারা আরও জানান, এর আগেও তার এমন কাণ্ড নিয়ে বেশ কয়েকটি সালিশ হয়েছে।

ওই কিশোরীর বাবা জানান, আমরা অসহায় মানুষ। দিন এনে দিন খাই। আবুল প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে আমাদের কেউ সহযোগিতা করছে না। আমরা এখন ভয়ে আছি। আমাদের প্রতিনিয়ত আবুল ও তার সহযোগীরা ভয় দেখাচ্ছেন। মেয়ে ছোট, তাই এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এলাকায়  জানাজানি হয়েছে। 

এদিকে  বিকেলে আবুলের বাড়িতে গিয়ে বাড়ির প্রধান গেট বন্ধ পাওয়া গেছে। তবে আবুলের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মসজিদের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডাক্তারি পরীক্ষা করলেই সব পরিষ্কার হবে। 

এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানি জানান, এনিয়ে কেউ অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেবো। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর